পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২৩
শৃঙ্খলা ভঙ্গ এবং শিক্ষকদের সাথে অশোভন আচরণকারী কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র-ছাত্রীর বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে একাডেমিক ভবনের সম্মুখ থেকে এক মৌন মিছিল বের হয়। উক্ত মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রফেসর আলী আজগর ভুঁইয়া, প্রক্টর পূর্ণেন্দু বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীসহ শতাধিক শিক্ষক।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস ধরে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র-ছাত্রী শিক্ষকদের সাথে অব্যাহতভাবে অশোভন আচরণ, কুত্সাপূর্ণ শ্লোগান, শিক্ষকদের বাসভবনে আক্রমণ, শিক্ষকদের পরিবারের প্রতি অসম্মান প্রদর্শন এবং শিক্ষকদের মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগতভাবে হুমকি প্রদান করে যাচ্ছে।