এনায়েতপুরে জাকের সম্মেলন আজ শুরু
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই দিনব্যাপী জাকের সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। খাজাবাবা ইউনুছ আলী এনায়েতপুরী (র.) স্মরণে এনায়েতপুর উপজেলার ব্যস্ততম কেজির মোড়ে এ দু’দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সম্মেলন। দরবার শরীফের গদিনশিন হযরত খাজা কামালউদ্দিন (নুহু মিয়ার) ভক্ত-জাকেরদের উদ্যোগে এই সম্মেলনে পেশ ইমাম মওলানা আব্দুল আওয়াল সভাপতিত্ব করবেন। এতে মওলানা মো. সৈয়দ আব্দুল মালেক প্রধান বক্তা এবং ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা মো. হাবিবুল্লাহ জিহাদী দ্বিতীয় বক্তা থাকবেন।