জাহিদকে লালকার্ডের শাস্তি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২৯
শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড জাহিদ হোসেন লালকার্ড পেয়েছেন ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে। তাকে তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। ফাইনাল ম্যাচটি এবং লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি দেশের সেরা এই উইংগার। আজ তার তৃতীয় ম্যাচের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু টুর্নামেন্টের শাস্তি কেন লিগে ভোগ করতে হবে তাই নিয়ে দুশ্চিন্তায় দলের কোচ মারুফুল হক। টুর্নামেন্টের শাস্তি সাধারণত টুর্নামেন্টেই ভোগ করতে হয়। কিন্তু লিগে এবার সেটা ব্যতিক্রম।