বিশ্ব ইজতেমা এবারো দুই পর্বে, শুরু ১১ জানুয়ারি

টঙ্গীর তুরাগ নদীর তীরে তিনদিন করে দুই পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ কথা জানানো হয়। প্রথমপর্বের ইজতেমা ১১ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয়পর্বের ইজতেমা ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সবকিছু করতে সংশ্লিষ্টদের ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।