চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় বন্দর ক্রীড়া সমিতি ১৪০ রানের ব্যবধানে অবনমিত শতদল ক্লাবকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। লিগে ১১ খেলার মধ্যে বন্দরের জয় ৯টি। সমানতালে লড়াই করার পরও হেড টু হেডে পরাস্ত হওয়ায় নবাগত পাইরেটস ক্লাব হয়েছে লিগে রানার্সআপ।