যুব হকির সেমিফাইনাল আজ

অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির সেমিফাইনালে উঠেছে ফরিদপুর, রাজশাহী, বিকেএসপি ও ঢাকা জেলা। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা পৌনে তিনটায় ফরিদপুর ও রাজশাহী জেলা মুখোমুখি হবে। আগামীকাল একই সময় বিকেএসপি ও ঢাকা জেলা মুখোমুখি হবে। গতকাল গ্রুপের খেলায় ঢাকা জেলা ৪-১ গোলে জয়পুরহাট জেলাকে, বিকেএসপি ৮-০ গোলে দিনাজপুর জেলাকে, ফরিদপুর জেলা ১১-২ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে। ১৭ ডিসেম্বর ফাইনাল।