প্রথম বিভাগ ক্রিকেট

ইন্দিরা রোড, পারটেক্স ও বিকেএসপির জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে গতকাল বুধবার বিকেএসপি ১০ উইকেটের বড় ব্যবধানে উত্তরা স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ বয়েজ ক্লাব ১০১ রানে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ইয়ং ক্রিকেটার্সকে হারিয়েছে। সিটি ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে উত্তরা স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে ১৭৬ রান তোলে। শাহরিয়ার ৪৬ রান করেন। সালেহীন ও আরফিন দুটি করে উইকেট নেন। জবাবে বিকেএসপি ২৮.২ ওভারে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারিকুল ইসলাম পাঁচটি ছয় ও ১৩টি চারে ১০৬ রানে অপরাজিত ছিলেন। অপর ব্যাটসম্যান রাফসান ৬২ রানে অপরাজিত থাকেন। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বয়েজ ৯ উইকেটে ১৯৭ রান তোলে। নুরুজ্জামান সর্বোচ্চ ৫০ রান করেন। সাজ্জাদ তিনটি ও সোহাগ এবং কায়সার দুটি করে উইকেট নেন। জবাবে ইন্দিরা রোড ক্রীড়া চক্র ৯৬ রানে অলআউট হয়ে যায়। সাদমান সর্বোচ্চ ২৮ রান করেন। রেজাউনুল তিনটি ও শাখাওয়াত দুটি করে উইকেট নেন। বিকেএসপিতে টসে হেরে ইয়ং ক্রিকেটার্স ব্যাট করতে নেমে ১৩২ রানে অলআউট হয়ে যায়। মিথু সর্বোচ্চ ৬৭ রান করেন। আল-ইমরান ও জাহাঙ্গীর আলম তিনটি করে উইকেট নেন। পারটেক্স ২৭.১ ওভারে দুই উইকেট খরচে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আসলাম ৬৬ রানে অপরাজিত থাকেন।