হাজীগঞ্জে বিএনপি
অফিস ভাঙচুর
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
হাজীগঞ্জ উপজেলা বিএনপির অফিস গত ১২ নভেম্বর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মো. আনোয়ার হোসেন ওরফে কলন্তরকে মারধরের অভিযোগে চাঁদপুরের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নামধারী ৩৪ জন ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করা হয়েছে। ১টি মামলার বাদী আনোয়ার হোসেন মেম্বার অপরটির বাদী শহর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো। ২টি মামলার এজাহারে আসামিরা প্রায় একই। মামলার আসামিরা হলেন:শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ, সাবেক সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান মিলন, সিদলা গ্রামের আতিকুর রহমানের ছেলে আরিফ হোসেন, মকিমাবাদ হাফেজ বাড়ির আবুল ক্বারীর ছেলে সুমন, মকিমাবাদ গ্রামের বোরহান, একই গ্রামের চন্দ্র সাহার ছেলে খেলু চন্দ্র সাহা, নিতাই সাহার ছেলে সুমন সাহা, সুজন মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি নাজমুল আলম চৌধুরী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, মৃত. আ. মতিন সর্দারের ছেলে হাসান, আ. মালেক মজুমদারের ছেলে মঞ্জু, আলী মিয়ার ছেলে খোরশেদ আলম, বিনয় সাহার ছেলে পার্থ সাহা, বাসু দেব সাহার ছেলে পূর্ণ সাহা, অজ্ঞাত প্রায় ১৫০ জন। এ মামলার বিষয়ে হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ জানান, মামলা দুটি উদ্দেশ্যপ্রণোদিত।