জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ঢাকা ও খুলনা জয়ী

ঢাকা ও খুলনা তৃতীয় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় গতকাল নিজ নিজ খেলায় জিতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মহিলা ক্রিকেট দল ৭ উইকেট হারিয়ে ২৫ ওভারে ১২০ রান তোলে। জবাবে নড়াইল জেলা মহিলা ক্রিকেট দল ১৯ ওভারে ৮৮ রান তুলতে অলআউট হয়ে গেলে ঢাকা জেলা দল ৩২ রানে জয়ী হয়। খুলনা মহিলা ক্রিকেট দল দিনের অপর খেলায় নরসিংদী দলকে ৯০ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে। জবাবে নরসিংদী মহিলা ক্রিকেট দল ১৯.৫ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায়। আজ বৃহস্পতিবার রংপুর-খুলনা ও বগুড়া-ঢাকা মুখোমুখি হবে।