গোবিন্দগঞ্জে বিজয় মেলার উদ্বোধন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হানাদার মুক্তদিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে ৭দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ জননী বীনা রানী মোহন্ত ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হোসেন প্রধান এই মেলার উদ্বোধন করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু, সাংগঠানিক সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম উপস্থিত ছিলেন।