মৌলভীবাজারে ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত

মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের ফুটবল প্রশিক্ষণ গতকাল বুধবার বিকালে জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়েছে। কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ মডেল হাইস্কুল, শমসেরনগর এটিএম উচ্চ বিদ্যালয়, মুন্সিবাজার কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালক এতে অংশ নেয়। কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ও সনদ বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পক্রিকার সম্পাদক শাহীন আহমদ, ফুটবল প্রশিক্ষক মুজিবুর রহমান দুলু।