রায়পুরে দুই ভাইয়ের সংঘর্ষ, নিহত এক

দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত ছোট ভাই আবদুল মান্নান (৪৫) মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন। ওই দিন সকালে রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবদুল আজিজের (৬৫) পরিবারের সাথে তার পরিবারের লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পরিবারের ১৫ জন আহত হয়। আহত আবদুল মান্নানকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ বড় ভাই আবদুল আজিজ ও তার ছেলে মোঃ রিয়াজকে আটক করেছে। তাদেরকে গতকাল বুধবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।