গঙ্গাচড়া আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ আট বছর পর মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে রুহুল আমিন সভাপতি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু নির্বাচিত হন। নির্বাচন কমিশনার ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ হোসনে আরা লুত্ফা ডালিয়া, জয়নাল আবেদীন, জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, জেলা শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক জায়েম বিন হোসেন জম্মুন প্রমুখ।