পানছড়ি যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত

মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়ন ও সদর কমিটি নিয়ে মোট ১২৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি,সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক পদে নাজির মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমির হোসেন ও কাজী আবুল হোসেন। কাউন্সিলের পূর্বে স্বপন সাহার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সম্পাদক কে. এম ইসমাইল হোসেন, পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি থানা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া, জয়নাথ দেব প্রমুখ।