সদরপুরে রক্তদান ও শীতবস্ত্র বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৩
ফরিদপুরের সদরপুর উপজেলায় সেপটোস ফোর-এর উদ্যোগে শহীদ মিনার চত্বরে গতকাল বুধবার সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও শীর্ততদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ. ছত্তার ফকির। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি রহিমা খাতুন, যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্রলীগ সভাপতি সোহাগ দেয়ান প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানটি সন্ধানী ডোনার ফরিদপুর ও মেডিক্যাল কলেজ ইউনিট সার্বিকভাবে সহযোগিতা করে।