মাগুরায় আওয়ামী লীগের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ

মাগুরার মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের হিসেবে ইলিয়াস (৪৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ। বুধবার দুপুরে ইলিয়াস রাস্তা দিয়ে ইটভাটায় যাওয়ার পথে প্রতিদ্বন্দ্বী গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুত্বর জখম করে এবং মাগুরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার জের ধরে উক্ত গ্রামে কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুরের নোহাটা ইউনিয়নের মোবারকপুর গ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে ইলিয়াস ইটভাটায় যাওয়ার পথে প্রতিপক্ষ গ্রুপ তাকে কুপিয়ে হত্যা করে। থানার ওসি জানান, মোবারকপুর গ্রামে এই দুই গ্রুপের মধ্যে মামলা-মোকদ্দমা চলছিল। তারই জের ধরে প্রতিপক্ষ গ্রুপ ইলিয়াসকে কুপিয়ে হত্যা করে। কয়েকটি বাড়িতে টিনের ঘরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল চলছে।