খুলনায় ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু আজ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:১১
‘বই পড়া পরিবার, আলোকিত পরিবার’ এই স্লোগান প্রতিপাদ্য করে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নগরীর সার্কিট হাউস ময়দানে খুলনা বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্র ১০ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে।
বেলা ৩টায় বইমেলা উদ্বোধন করেবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মেলায় ঢাকার উল্লেখযোগ্য প্রকাশনা সংস্থাসহ খুলনার শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো অংশ নেবে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিনই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।