আমিনীর গ্রামে শোকের ছায়া
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩০
ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান, সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুতে তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী আমিনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাতে তার মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হবার পর আমিনপুর গ্রাম শোকে স্তম্ভিত।
ভোর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়সের লোকজন মুফতি আমিনীর বাড়ীতে জড়ো হতে শুরু করে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত্ গৃহবন্দি থাকার চাপেই তার মৃত্যু হয়েছে। আমিনীর চাচাতো ভাই রফিক জানান, তাকে গৃহবন্দি করে রাখার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সংগঠনের শোক
সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর আকস্মিক মৃত্যুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শাহ মোহাম্মদুল্লাহ বিন নূর, সাধারণ সম্পাদক শেখ এহতাছিম বিল¬াহ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে তার মৃত্যুতে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক (প্রধান) মুহাম্মদ উল্লাহ, যুগ্ম-সমন্বয়ক মু. ফয়জুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।