চীনে নজরদারিতে মার্কিন মহাকাশ যান!

মার্কিন বিমানবাহিনী ফ্লোরিডা থেকে রহস্যময় একটি সামরিক মহাকাশযান উেক্ষপণ করেছে। গোপন মিশনের অংশ হিসেবে গত মঙ্গলবার তৃতীয়বারের মতো মহাকাশযানটি উেক্ষপণ করা হয়েছে। খবর বিবিসির। মার্কিন বিমানবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, নির্ভরযোগ্য, পুনরায় ব্যবহারযোগ্য ও মানববিহীন মহাকাশযান প্রযুক্তি পরীক্ষা করার লক্ষ্যে এটি উেক্ষপণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের ওপর নজরদারির লক্ষ্যে মহাকাশযানটির কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১ এর ওপর এটি নজর রাখতে পারে। তবে এ ব্যাপারে মুখ খুলেনি যুক্তরাষ্ট্র। এক্স-৩৭বি নামের মহাকাশযানটির ডিজাইন করেছে বোয়িং। পুনরায় ব্যবহারযোগ্য মানববিহীন এই মহাকাশযানটি নির্ধারিত সময়ের পরও পৃথিবীর কক্ষপথে কাজ করতে পারে। ২০১০ সালে প্রথমবারের মতো উেক্ষপণ করা মহাকাশযানটি ২২৪ দিন কক্ষপথে ছিল। ২০১১ সালে মহাকাশযানটি ৪৬৯ দিন পৃথিবীর কক্ষপথে ঘুরেছে। মহাকাশযানটি উেক্ষপণের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে যুক্তরাষ্ট্র। কখন এটি উেক্ষপণ করা হয়েছে এবং এই মিশন কতদিনের এ ব্যাপারেও কিছু জানায়নি তারা।