কুমিল¬ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল¬ায় মহানগর ছাত্রলীগের এক নেতাকে গত মঙ্গলবার গভীর রাতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার কুমিল¬া সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের জামমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সদর দক্ষিণ মডেল থানা পুলিশ, কুমিল¬া সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের লালমাই পাহাড়ের জামমুড়া এলাকা থেকে মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ (৪২) এর লাশ উদ্ধার করে। তার গলা, মুখমন্ডল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফিরোজ মহানগরের বাদুরতলা এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র।