কুমিল্লায় চৌদ্দগ্রামের ছাত্রদল সভাপতি জুয়েল গ্রেফতার

কুমিল্লার শহরের আদালতপাড়া থেকে গতকাল বুধবার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা গেছে—গত মঙ্গলবার ১৮ দলীয় জোটের ডাকা হরতালে মিয়াবাজার এলাকায় ডিবি পুলিশের একটি মাইক্রোবাস ভাংচুর করে পিকেটাররা। ওই ঘটনায় জুয়েলসহ ছাত্রদল এবং ছাত্র শিবিরের ২১ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়। গতকাল বুধবার আগাম জামিনের জন্য কুমিল্লা আদালতপাড়ায় যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ দিকে ছাত্রদল সভাপতি তোফায়েল হোসেন জুয়েলের গ্রেফতারে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।