দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ৩০ অগ্রহায়ণ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৯ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৩। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না, পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, প্রত্যুত্পন্নমতি ও উচ্চাভিলাষী। আপনি আবেগপ্রবণ ও অস্থিরচিত্ত। মানসিক ও দৈহিকভাবে সদা ব্যস্ত থাকতে চান। তবে ধৈর্যের অভাব আছে আপনার। আলোচনা ও বিতর্কে আপনি দক্ষ। আপনি আশাবাদী ও স্বাধীনচেতা। বুদ্ধিবৃত্তিক প্রতিভা থাকায় আপনি বহুমুখী কর্মব্যস্তায় জড়িয়ে পড়তে পারেন। আর তা আপনার একক সাফল্যের অন্তরায় হতে পারে। পছন্দ ও অপছন্দের ব্যাপারে আপনি আবেগপ্রবণ। আপনাকে ধৈর্যশীল ও একাগ্র হতে হবে। জীবনের সুযোগগুলোকে যথাযথ সময়ে কাজে লাগাতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ নষ্ট্রাজমাস, অভিনেতা রাজকাপুর, টাইকো ব্রাহা, ষষ্ঠ জর্জ, সঞ্জয়গান্ধী, রসায়নবিদ এডওয়ার্ড টাটুন, কবি পল উলর্ড, নাজমা জামান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সময়ের পরিবর্তন আসছে। ভালো কিছু ঘটতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। শিল্পী সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ভাইবোনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটা শুভ। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন । কোনো ব্যাপারে ঝুঁকি নেবেন না। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিতে সুনাম পাবেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। সমস্যা সমাধানে অগ্রগতি হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হবে। পরিশ্রম বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। অধীনস্থদের কাজে লাগাতে সক্ষম হবেন। আমদানি রফতানি ব্যবসায় ভালো করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মহীনদের কর্মপ্রচেষ্টায় সাফল্য আসতে পারে। চেষ্টা করলে একটা ভালো চাকরি পেয়েও যেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পাওনা টাকা কিছু আদায় হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ শুভ। ব্যস্ততা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ নতুন কোন পরিকল্পনা হাতে নিতে পারেন। পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে। সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। মন ভালো থাকবে। রোমান্টিক ব্যাপারে কোন জটিলতার অবসান হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আপনার ব্যবহারে অনেকেই আকৃষ্ট হবেন। বিপরীত লিঙ্গের কেউ ক্ষতির কারণ হতে পারে। অহেতুক বদনামের সম্মুখীন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। মন প্রফুল্ল থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পত্র যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিশেষ কোন কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন। শরীরের প্রতি যত্ন নিন। আপনার প্রতিপক্ষ সক্রিয় থাকবে। চোখ কান খোলা রেখে কাজ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সরকারি সহযোগিতা পেতে পারেন।