তথ্য বিচিত্র
শরণার্থী
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৮:১২
জোরপূর্বক নিজেদের জন্মস্থান বা বাসস্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে গোটা পৃথিবীতে এমন মানুষের সংখ্যা প্রায় ৪৩.৭ মিলিয়ন। এর মধ্যে ১৫.৪ মিলিয়ন মানুষ সাধারণ হিসেবে এবং ১০.৫ মিলিয়ন মানুষ জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনারের সংজ্ঞা অনুযায়ী শরণার্থী।
বিশ্বের অধিকাংশ শরণার্থীই প্রধানত ১০টি দেশের অধিবাসী। এই দেশগুলো হলো আফগানিস্তান, ইরাক, সোমালিয়, কঙ্গো, মায়ানমার, কলোম্বিয়া, সুদান, ভিয়েতনাম, ইরিত্রিয়া ও চীন।
শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে দশটি দেশ যেখানে বিশ্বের অর্ধেকেরও বেশি শরণার্থীরা থাকেন। শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দেওয়া এই দশটি দেশ হলো পাকিস্তান, ইরান, সিরিয়া, জার্মানি, জর্ডান, কেনিয়া, চাঁদ, চীন, আমেরিকা ও যুক্তরাজ্য।
বিশ্বের মোট শরণার্থীর ০.২১ শতাংশ বাস করে অস্ট্রেলিয়াতে।
২০১২ সালের আগস্ট মাসে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দেশটিতে প্রতিবছর গড়ে ২০,০০০ জন করে শরণার্থীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে।