সম্পর্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:০৯
সে আমার শত্রু ছিল এখন মিত্র,
তার চাপাহাসি বাঁকা চোখে
দুষ্পাঠ্য লেখা, পড়তে পারিনে।
আমি বড় বিশ্বাসপ্রবণ।
কুলুঙ্গিতে কত কী রাখে গেরস্থ বৌ
প্রসাদী ফুল, তলায় বিষের বড়িও।
ওর কোমরে গোঁজা কুকরী
দুই ঠোঁটে মাখো মাখো হাসি।
আমি বড় বিশ্বাসপ্রবণ,
প্রশ্রয়প্রবণও বটে।