শেষের বসন্ত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:১০
সুস্বচ্ছ চোখের কোলে ভীরু চাদরের
আর্য সংগীত, রাজহাঁস
শেষে সন্ধ্যাসম ছিল দিঘির বাঁধানো
পাড়ের সলজ্জ ঘাস;
এবং দোফলা সুখ করাতের—
শবেবরাত।
২.
কফিনের অগোচরে গুটিসুটি শুয়ে
মধুচন্দ্রমায় তৃপ্ত ঝাউ—
এ কর্তিত আপেলের গোপনীয় চাঁদ
জ্বলে দাউ দাউ...