মাটির পক্ষের

পিচঢালা পথ নয়—কাদার পক্ষের ব্যস্ততার পক্ষে নয়—বিহঙ্গ পক্ষের বৃক্ষের মমতাঘেরা ছায়ার পক্ষের সমুদ্র পক্ষের রক্তের ভেতরে স্রোত প্রবাহী নদীর বয়ে যায় খোলা মাঠে ধু ধু হাওয়া খোলা মাঠ—নাড়া-খড় হাওরের থই থই জলের পক্ষের ঝিঁঝিঁডাকা রাত—জ্যোত্স্না ও জোনাকি পক্ষের যদি পার কণ্টকের পথে হেঁটে যেতে সঙ্গে থাকো— সুউচ্চ ভবন নয় মেঘের পক্ষের তবু এখানে আমি এসি, টিভি, ফ্রিজ, কত যন্ত্রের ভেতর তবু এখানে আছি ছদ্মবেশে ইট-পাথরের দেয়াল দাঁড়িয়ে চারপাশে মূলত হয়েছি আমি মাটির পক্ষের ।