সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছেন সাইফ-কারিনা

সদ্যবিবাহিত দম্পতি ও বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর এবার হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হানিমুন করবেন সুইজারল্যান্ডে। এরইমধ্যে এর সম্পূর্ণ প্ল্যানিং শেষ। এবার শুরু হয়েছে প্রস্তুতি নেওয়া। দু’জনে মিলে বেশ প্রস্তুতি নিচ্ছেন হানিমুনের জন্য। তাই শুটিংসহ ছোটখাটো ঝামেলাগুলো গুছিয়ে নিচ্ছেন দু’জনেই। আগামী মাসেই উড়াল দিতে হবে হানিমুনের উদ্দেশ্যে। হানিমুন শেষে দেশে ফিরে আবারও যোগ দিতে হবে শুটিংয়ে। আর হানিমুন শেষে কারিনার প্রথম শুটিং ইমরান খানের সঙ্গেই। হানিমুন প্রসঙ্গে কারিনা বিস্তারিত শেয়ার করতে না চাইলেও সাংবাদিকদের বলেন, ‘হানিমুন তো সবার জীবনেই একবার আসে। আমাদেরও তাই। আমরা এবার সুইজারল্যান্ড যাচ্ছি। আমাদের দু’জনারই খুব প্রিয় একটি লোকেশন আছে সুইজারল্যান্ডে। সেখানে আমরা বেশ কিছুদিন থাকব এবং নিজেদের সুখের সময়গুলো উপভোগ করব। ব্যস্ত দুনিয়া থেকে কিছুটা রেহাইও পাব। এরইমধ্যে সেখানকার হোটেল বুকিং শেষ হয়েছে। আগামী মাসেই যাব সেখানে। ফিরে এসে আবারও শুটিং।’