লাইভে রেঁনেসা

বৈশাখীর রাত জাগানিয়া লাইভ মিউজিক্যাল শো ‘সময় কাটুক গানে গানে’। আজকের অনুষ্ঠানে গাইবেন বিখ্যাত ব্যাণ্ডদল নকিব খানের রেঁনেসা। এই অনুষ্ঠানে অন্যান্য গানের সঙ্গে তারা গাইবেন ’৭১ অ্যালবামের গানগুলোও। রাত সোয়া ১১টা থেকে রাত ২ টা পর্যন্ত দর্শকরা সরাসরি শিল্পীদের সঙ্গে কথা বলতে এবং তাদের পছন্দের গান শোনার জন্য অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো।