বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিল্পকলায় আয়োজন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ৭টায় একাডেমীর কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী মাজারে ও রায়ের বাজার বদ্ধভূমিতে পুষ্পস্তবক প্রদান করা হবে। সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।