আজ ‘পতিত’
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:২৫
ফেরদৌস হাসানের রচনায় চ্যানেল আইয়ের জন্য নির্মিত হলো টেলিফিল্ম ‘পতিত’। এটি পরিচালনা করেছেন সবুর খান। আজ দুপুর ২টা ৩০ মিনিটে এটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, দিলারা জামান, কে এস ফিরোজ, আল মনসুরসহ অনেকে। নাটকের কাহিনীতে দেখা যাবে—৪০ বছর পর দুই বন্ধু, দু’জন মুক্তিযোদ্ধার দেখা হয়। ফারুখ তার সহযোদ্ধা ভেড়ামারার রহমতকে চিঠি লেখে। ’৭১-এ যুদ্ধ করা কালে মরলেই ভালো হতো, এখন যে মৃত্যুর জন্য সে অপেক্ষা করছে তাতে কোনো গৌরব নেই , কারণ তার ছেলে এই দেশকে নিজের দেশ মনে করে না। চিঠি পেয়ে রহমত তার মেয়েকে নিয়ে বন্ধুর বাসা ঢাকায় আসে। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটি।