ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে হ্যাপি ম্যাজিক ডে
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৪
৩ বার ব্যবহার করে কলেজে এ দিনটি আর শতাব্দিতে ফিরে আসবে না। জাতীয় ৩টি সংখ্যা ব্যবহার করে ২০০০ সালের পর ১-১-১ এবং সর্বশেষ ১২-১২-১২ গতকালের এ দিনটি। আর এ দিনটিকে স্মরণীয় করতে বিভিন্ন জায়গার মত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালনের ঠিক এ মাহেন্দ্রক্ষণে দিনটিকে স্মরণীয় করে রাখতে পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের ছাত্রীদের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা আর ছাত্রীদের হৈ-হুল্লোড় এবং রঙে ছাড়াও একে অপরকে আলিঙ্গন করে কলেজ অঙ্গন জুড়ে ছিল আনন্দে উদ্বেলিত। বুধবার সকালে মানিক মিয়া লাইব্রেরী মিলনায়তনে কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কায়উমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহিবুল হোসেন মাহিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক খায়রুননাহার রুবী, মোঃ জাকির হোসেন, বিশ্বাস সাইদুর রহমান, কলেজ ছাত্রী জেমি আক্তার দ্বাদশ ও জেমী মুন্সী একাদশ শ্রেণী। পরে কেক কাটেন প্রধান অতিথি। আয়োজকদের উদ্দেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশ্বজগতে বিভিন্ন দিক রয়েছে, তাই শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে চাকরি করা নয়।