রাজিব চল্লিশতম

ভারতের রোজ ভ্যালি ওপেন দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব চল্লিশতম স্থান পেয়েছে। আট পয়েন্ট পেয়ে উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার যুমায়েভ মারাত চ্যাম্পিয়ন হয়েছেন। রাজীব এগার খেলায় ছয় পয়েন্ট পেয়েছেন। গতকাল শেষ হয়েছে টুর্নামেন্ট। ১৯টি দেশের ২৯ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ৩৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১০০ জন দাবাড়ু টুর্নামেন্টে অংশ নেয়।