জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে
খুলনা ও ঢাকা জয়ী
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:৩০
ঢাকা ও খুলনা তৃতীয় জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় গতকাল নিজ
নিজ খেলায় জিতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা মহিলা ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ২৫ ওভারে ১৮৭ রান তোলে। জবাবে রংপুর জেলা মহিলা ক্রিকেট দল ২৫ ওভারে ৫ ইউকেটে ৬৪ রান তুলে অলআউট হয়ে গেলে খুলনা জেলা দল ১২৩ রানে জয়ী হয়। ঢাকা মহিলা ক্রিকেট দল দিনের অপর খেলায় বগুড়া দলকে ৫ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া ২৫ ওভারে উইকেট হারিয়ে ৭১ রান তোলে। বগুড়া মহিলা ক্রিকেট দল ২১.১ ওভারে ৭৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছে যায়। আজ শুক্রবার নরসিংদী-যশোর ও নড়াইল-মৌলভীবাজার মুখোমুখি হবে।