চট্টগ্রামে লিবার্টি ভলিবল লিগের ফলাফল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:৩১
চট্টগ্রামে লিবার্টি ভলিবল লিগে ক্রিসেন্ট ক্লাব দুইটিতে এবং সাউথ এন্ড ক্লাব ও মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব একটি করে খেলায় জয়ী হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রিসেন্ট ক্লাব ৩-০ সেটে মাদারবাড়ি উদয়ন সংঘকে দ্বিতীয় ম্যাচে তারা ৩-০ গোলে সাউথ এন্ড ক্লাবকে পরাস্ত করে ভালো অবস্থানে রয়েছে ক্রিসেন্ট ক্লাবের বিপক্ষে সাউথ এন্ড ক্লাব হারলেও আবার নিজস্ব দ্বিতীয় ম্যাচে মাদারবাড়ি উদয়ন ক্লাবকে পরাস্ত করে ২-১ সেটে দিনের সর্বশেষ ম্যাচে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব ৩-০ সেটে বার্ডস স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয়ী হয়।
আজ শুক্রবার সকাল ৯টা খেলা শুরু হবে অংশগ্রহণকারী দলগুলোকে যথাসময়ে উপস্থিত থাকতে লিগ কমিটির সম্পাদক অহিদ সিরাজ স্বপন অনুরোধ জানিয়েছেন।