৩০০ ভিআইপি টিকিট

পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন ভারত সফরের সময় স্বাগতিকরা ৩০০ ভিআইপি টিকিট দেবে। প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃবৃন্দের জন্য টিকিটগুলো বরাদ্দ করা হবে। এছাড়া দ্বিপাক্ষিক এ সিরিজটি দেখতে পাকিস্তানের ক্রিকেট দর্শকদের জন্য তিন হাজার টিকিট বরাদ্দ করবে ভারত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খেলা দেখার জন্য সফরকারী বিশিষ্টজনদের তালিকা প্রকাশে পাকিস্তান অনীহা প্রকাশ করলেও সেদেশের বেশকিছু নেতৃবৃন্দ খেলা দেখতে ভারত সফর করবে বলে জানিয়েছেন। চলতি সপ্তাহের শেষভাগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের একটি বৈঠক দিল্লী¬তে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানেই অনানুষ্ঠানিকভাবে এই বিষয়টি ওঠতে পারে বলে সূত্রটি উল্লে¬খ করে। এর আগে ম্যাচের টিকিট ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র উপস্থাপন সাপেক্ষে ভারত সফরকারী পাকিস্তানি ক্রিকেট অনুরাগীদের জন্য মাল্টি সিটি ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেয়। এদিকে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল¬াপলি¬ রামচন্দ্রন বলেছেন, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দিল্ল¬ী ছাড়া ভারতের বাকি চার ক্রিকেট ভেন্যুর প্রতিটির জন্য ৫০টি করে ভিআইপি টিকিট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেবে। -বাসস