কচুয়ায় ডাকাতের কবলে
উপজেলা চেয়ারম্যান
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩২
কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী ও ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ গতকাল রাতে কচুয়া গৌরীপুর সড়কে ডাকাতের কবলে পড়েনি।
কচুয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাচার বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ৫/৬ জনের একটি ডাকাত দল একের পর এক গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রেরমুখে যাত্রীদের জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল সেট ও অন্যান্য সামগ্রী লুটপাট করে নিতে শুরু করে। ডাকাতরা উপজেলা চেয়ারম্যানের জীপ গাড়ীটি থামিয়ে যখন আরোহীদের জিম্মি করছিলো সেই মুহূর্তে কচুয়া থানার এসআই আব্দুল বাতেনের নেতৃত্বাধীন পুলিশের টহল দল সিএনজি গাড়ীযোগে শিমুলতলা থেকে সাচার বাজারে যাচ্ছিল। পুলিশের সিএনজি গাড়িটি দেখা মাত্রই ডাকাতরা এটিকেও আটকের চেষ্টা করে। পুলিশ তাত্ক্ষণিক সিএনজি থেকে নেমে রাইফেল তাক করলে ডাকাত দল তাদের নম্বরবিহীন ব্যবহূত একটি সিএনজি গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।