টেলিটকের ডিজিএম আসাদুজ্জামান গ্রেফতার

বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে টেলিটকের ডিজিএম একেএম আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি দুদকের দায়ের করা ৬টি মামলার আসামি ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে টেলিটকের কার্যালয় থেকে দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। পরে বিকাল ৪টার দিকে তাকে দুদকে নিয়া আসা হয় এবং গতকাল রাত ৯ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। গত ২১ অক্টোবর ও ৫ নভেম্বর অবৈধ ভিওআইপির মাধ্যমে ২০৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিটিসিএল ও টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে দুদক। ওই ৬টি মামলার আসামি ছিলেন তিনি।