২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক (বাংলা), বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ,ঢাকা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:২২
১। ‘ঊন বর্ষার দুনো শীত’ কথাটির অর্থ কী?
(ক) যে বছর বৃষ্টি কম হয়, সেবার শীতও কম হয়
(খ) যে বার বৃষ্টি বেশী হয়, সেবার শীত কম হয়
(গ) যে বার বৃষ্টি বেশী হয়, সেবার শীতও বেশি হয়
(ঘ) যে বার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
২। কোন ধরনের রচনায়
মীর মশাররফ হোসেন বিশেষ কৃতিত্ব দেখান?
(ক) কাব্যগ্রন্থ (খ) উপন্যাস
(গ) সাহিত্যরস (ঘ) প্রবন্ধ
৩। ‘সময়ের প্রয়োজনে’ কোন্ ধরনের রচনা?
(ক) প্রবন্ধ (খ) নিবন্ধ
(গ) গল্প (ঘ) ছোটগল্প
৪। কত তারিখে শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ বলা হয়েছিল?
(ক) ১৯৭১ সালের ৭ই মার্চ (খ) ১৯৭১ সালের ৫ই এপ্রিল
(গ) ১৯৭১ সালের ১৫ই আগস্ট (ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
৫। ‘মৃত্তিকার মুক্তি’ বলতে কী বুঝায়?
(ক) মাটির কঠিন বুকে বেদনা সুষ্টি (খ) মাটি থেকে প্রাণরস আহরণ
(গ) মেঘ থেকে বারি বর্ষণ (ঘ) সুন্দরের প্রাণমূর্তি প্রতিষ্ঠা
৬। ‘মহেশ’ গল্পটি শরত্চন্দ্রের কোন্ গল্পগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
(ক) হরিলক্ষ্মী (খ) মেজদিদি
(গ) বিরাজ বৌ (ঘ) বিন্দুর ছেলে
৭। কোন্ দুটি বাইনারি সংখ্যা হিসেবে কম্পিউটারের ভেতরে সকল হিসেব-নিকেশ করা হয়?
(ক) ০ ও ১ (খ) ০ ও ২
(গ) ০ ও ৩ (ঘ) ০ ও ৪
নিচের উদ্দীপক পড় এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নানান বরণ নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা?
৮। উদ্দীপকে ‘বঙ্গবাণী’ কবিতায় কোন ভাবটি ফুটে ওঠেছে?
(ক) বাংলা ভাষার প্রতি অনুরাগ (খ) আরবি ভাষার প্রতি অনুরাগ
(গ) ফারসি ভাষার প্রতি অনুরাগ (ঘ) সব মাতৃভাষার প্রতি অনুরাগ
৯। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত তারিখে শহিদ হয়েছিলেন?
(ক) ২০ এপ্রিল, ১৯৭১
(খ) ১০ জুন, ১৯৭১
(গ) ১৯ নভেম্বর, ১৯৭১
(ঘ) ১০ ডিসেম্বর, ১৯৭১
১০। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে-
i. জ্ঞানচর্চায় ii. সাহিত্য চর্চায় iii. আত্মার মুক্তিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। “Hope springs eternal in the human breast.”- এ ইংরেজি উক্তিটি কে করেছেন?
(ক) উইলিয়াম শেক্সপিয়র (খ) আলেক্সন্ডার পোপ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) কামিনী রায়
১২। ‘নীহার’ অর্থ কী?
(ক) তরঙ্গ (খ) কর্দম
(গ) নীলা (ঘ) তুষার
১৩। কোন যুদ্ধে হযরত মুহম্মদ (স) এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
(ক) বদর যুদ্ধে (খ) ওহোদ যুদ্ধে
(গ) আহযাব যুদ্ধে (ঘ) খয়বরের যুদ্ধে
১৪। ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উত্স’- কোনগুলো?
(ক) ছড়া ও গান
(খ) রূপকথা ও উপকথা
(গ) ডাক ও খনার বচন (ঘ) প্রবাদ ও প্রবচ
১৫। চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে/ যেগুলো কবিতার সাথে মিল রয়েছে, তা হলো-
i. কপোতাক্ষ নদ
ii. ধনধান্য পুষ্পভরা
iii. ঝর্ণা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii
১৬। দুরন্ত পথিকের মৃত্যু চিরজাগ্রত ও অমর কেন?
ক. প্রাণপণে এগিয়ে যাওয়ার কারণে
খ. মৃত্যুকে আলিঙ্গন করার কারণে
গ. নিজে মরে অন্যকে জাগানোর কারণে
ঘ. অপরের মার সহ্য করার কারণে
উত্তর: ১। ঘ ২। গ ৩। গ ৪। খ ৫। ঘ ৬। ক ৭। ক ৮। ঘ ৯। ঘ ১০। খ ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। ঘ ১৬। খ