প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩২
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় গত শুক্রবার ভোকেশনাল ট্রেনিং এর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সফিউল ইসলাম, বাংলাদেশ লেবার ফেডারেশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক এম সাহাদাত্ হোসেন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পুলক রঞ্জন ধর, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সামছুন নাহার ভূঁইয়া, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব উল্যাহ ও জিলাফের স্থানীয় সমন্বয়কারী সৈয়দ মাসুদুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা হোসেন, সদস্য বেগম তাহমিনা। তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি)-বাংলাদেশ কাউন্সিল (বিসি) ও জাপান ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশন (জিলাফ) এর সহযোগিতায় খুলনা, চট্রগ্রাম ও বগুড়ার ৩০ জন প্রশিক্ষণার্থী ওয়েল্ডিং ট্রেড বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।