শ্রীপুরে মাঠ দিবস

আইএফডিসি’র আয়োজনে ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সমপ্রতি মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাক্শাকান্দি গ্রামে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান জনগণের পক্ষ থেকে ইউএসএআইডি’র অর্থায়নে কৃষি উত্পাদনশীল উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প এএপিআই এর আওতায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে এলাকার বিলনাথুর গ্রামের আদর্শবান কৃষক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মাগুরা অঞ্চলের শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ মো. আব্দুল আমিন, বিশেষ অতিথি ছিলেন এএপিআই এর মুখ্য মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. আব্দুল মজিদ মিয়া, এএপিআই এর কৃষি বিশেষজ্ঞ ইকবাল খাঁ ও আমলসার ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো। গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি নিয়ে বিশেষ বক্তব্য রাখেন আইএফডিসি’র ফিল্ড মনিটরিং অফিসার মো. নাফিউল হাসান। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার শতাধিক আদর্শ কৃষক-কৃষাণি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউ,পি চেয়ারম্যান, সাংবাদিক, কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও আইএফডিসি’র প্রতিনিধিগণ।