পলাশবাড়ীতে আশার জন সচেতনতা সভা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দয়ারপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে স্যানিটেশন বিষয়ে এক জনসচেতনতামূলক সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের শান্তিময় ভূমিহীন সমিতির সভানেত্রী লাইজু বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনগণকে সচেতন করার লক্ষ্যে ‘‘খাবার তৈরির জায়গা পরিষ্কার, খাদ্যদ্রব্য ঢেকে রাখা ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের’’ উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ম্যানেজার শফিকুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অজয় শাহা, ব্রাঞ্চ ম্যানেজার ইদ্রিস আলী, লোন অফিসার শাহিনুর বেগম প্রমুখ।