রোকেয়া দিবস উপলক্ষে গৌরনদীতে মতবিনিময় সভা

নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া দিবস ২০১২ উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার যৌথ উদ্যোগে সম্প্রতি গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম আবু বকর শিবলী। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার খান মো. মনিরুজ্জমান, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিনাত খান, কলেজ শিক্ষার্থী সুদীপ্তা চক্রবর্তী , চায়না আকতার, প্রিয়াংকা দাস, ফেরদৌস ইসলাম, মুনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত সময়ের প্রকাশক তৌহিদী মাহমুদ তুহীন।