নীলফামারী প্রতিনিধি
চাঁদাবাজি মামলায় নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর আতাউর রহমান বাবু গ্রেফতার হয়েছেন। শনিবার বিকালে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার বাদী রানা বিল্ডার্স, নাভানা কনস্ট্রাকশন ও ইসলাম ব্রাদার্সের সাইট ব্যবস্থাপক পিয়াল হোসেন মারুফ জানান, শহরের কালিতলা থেকে পুলিশ লাইন বাইপাস রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকেই তারা বিভিন্নভাবে কাজ বন্ধের হুমকিসহ ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত ২৩ এপ্রিল সরকারের মোড়ে আসামিরা কাজে বাধা দেয় এবং ওই টাকা দাবি করে। এ সময় টাকা না দিলে খুন করারও হুমকি দেয়। এ ব্যাপারে পাঁচজনকে আসামি করে নীলফামারী থানায় মামলা করা হয়।
নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম জানান, শহরের মাধার মোড় থেকে আতাউর রহমান বাবুকে গ্রেফতর করা হয়। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।