স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে একটি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তারা বলেন, যুগ যুগ ধরে আয়ুর্বেদিক ওষুধ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত। বর্তমানে এন্টিবায়োটিকের কাজ না হওয়ায় যে উদ্বেগ শুরু হয়েছে, তা কাটিয়ে উঠতে ভেষজ বা আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার বাড়াতে হবে। এজন্য তিনি প্রত্যেককে অন্তত একটি করে ঔষধি গাছ রোপণের পরামর্শ দেন।
রবিবার রাজশাহী চেম্বার মিলনায়তনে ‘ট্রেনিং অন মেডিসিনাল প্লান্টস কালটিভেশন অ্যান্ড কালেকশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিন প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের প্রফেসর ড. এম শাহেদ জামান ও উদ্ভিদবিজ্ঞান
বিভাগের প্রফেসর ড. ফেরদৌসী মহল।