সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় রবিবার সকালে একটি পুকুর থেকে ইটভাটার ভেকু চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলাম মোস্তফা (৩০)। সে হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে। সে তন্ময় ব্রিকসের ভেকু চালক ছিলো।
নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, গোলাম মোস্তফা দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। অনেক সন্ধান করেও খোঁজ পাওয়া যায়নি। সকালে তার লাশ তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।