তিন দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

ভোলায় তিন দফা দাবিতে রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নার্সিং ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী। এতে ডিপ্লোমাধারী নার্সরা যোগ দেন।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ভোলা সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি সোনিয়া সরকার, সম্পাদক রেমিন আক্তার প্রমুখ।