ইসলামপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
জেলার ইসলামপুর উপজেলায় বাইসাইকেল চোর সন্দেহে ১ জনকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে গত ১২ ডিসেম্বর ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামের শুকুর হাজীর পুত্র এনায়েত উল্লার একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার আব্দুল মান্নানকে (৩৫) পিটিয়ে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ইসলামপুর থানার এস আই আব্দুল বাসেদ জানান, গত ১৩ ডিসেম্বর রাতে বালিয়ামারী এলাকা দিয়ে আব্দুল মান্নান যাওয়ার পথে তাকে সাইকেল চোর সন্দেহে আটক করে মারপিট শুরু করে। বেধড়ক পিটুনির এক পর্যায়ে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করে।