সোনাদিয়া দ্বীপ থেকে ৪টি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ডাকাতের আস্তানায় মহেশখালী থানা-পুলিশের অভিযানে দেশীয় তৈরি ৪টি অস্ত্র উদ্ধার হয়। গতকাল শুক্রবার পুলিশ গোপন সংবাদের মাধ্যমে চিংড়ি প্রজেক্টের পার্শ্বে ঝোপ-ঝাড়ের ভিতর বালির নিচ থেকে বস্তাভর্তি ৪টি অস্ত্র উদ্ধার করে। ৪টি অস্ত্রের মধ্যে ৩টি এল জি , ১টি লম্বা বন্দুক ।