শিবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পোড়ালী গ্রামে সবজি ক্ষেত থেকে অজ্ঞাত (৩০) এক মহিলার লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লুত্ফর রহমান জানান, ওই অজ্ঞাত মহিলাকে কে বা কারা শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে ফেলে রাখে। লাশটি উদ্ধার করে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।