রানীশংকৈল প্রেসক্লাব নির্বাচন
আনোয়ারুল সভাপতি কুশমত সম্পাদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:১০
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের দেওয়ান মার্কেটে অস্থায়ী কার্যালয়ে রানীশংকৈল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে পুনরায় অধ্যাপক আনোয়ারুল ইসলাম (দৈনিক ইত্তেফাক, সভাপতি এবং কুশমত আলি (দৈনিক তিস্তা) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ছবিকান্ত দেব (দৈনিক খবর একদিন), সহ-সম্পাদক রুহুল আমীন (দৈনিক আজকের সংবাদ), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী (মাসিক আদর্শ নারী), সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক অন্তরকণ্ঠ), সদস্য অধ্যক্ষ আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম), সদস্য পেয়ার আলী (দৈনিক জনমত), সদস্য খুরশিদ আলম শাওন (সাপ্তাহিক গাজী), সদস্য নূরুল হক (দৈনিক উত্তরা)। নির্বাচন পরিচালনা করেন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আইয়ুব আলী।